আমাদের সম্পর্কে
সিলেটি ভাষা নিয়ে ছোট একটি উদ্যোগ। অনেক সময় সিলেটের বাইরের অঞ্চলের মানুষ আমাদের সিলেটের ছোটখাটো শব্দ বোঝেন না, অনেক সময় জানতে চান — এই শব্দের মানে কী? এই বিষয়ে একটি উদ্যোগ নিয়েছি, যাতে সবাই সিলেটের ছোটখাটো শব্দগুলো সহজেই জানতে ও বুঝতে পারে।
এটি কোনো সাধারণ অনুবাদক নয়। বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা নিজেরাই সিলেটি ভাষা ও প্রমিত বাংলায় শব্দ জোড়া জমা দেবেন। মানুষের কাছ থেকে শব্দ কালেক্ট করে যখন আমাদের কাছে কয়েক হাজার ডেটাসেট হবে, ভবিষ্যতে হয়তো সেই ডেটা দিয়ে কোনো মডেল ট্রেনিং করাতে পারব — সেটি হবে আমাদের নিজস্ব সিলেটি ট্রেনিং প্রাপ্ত মডেল। কিন্তু বর্তমানে এটা কোনোভাবেই সম্ভব নয়, খুবই অল্প ডেটা রয়েছে। এভাবে আমরা একটি কমিউনিটি-ভিত্তিক ডেটাবেস তৈরি করছি, যা সময়ের সাথে আরও সমৃদ্ধ ও কার্যকর হবে।
তবে এখানে সবার সহযোগিতা প্রয়োজন। কাজের পদ্ধতিটি খুবই সহজ — আপনি দুটি বাক্সে দুটি ভাষার শব্দ প্রদান করবেন, যেমন:
সিলেটি বক্স: ফুয়ার
বাংলা বক্সে: ছেলের
সিলেটি বক্স: ফুয়া
বাংলা বক্সে: ছেলে
আপনার জমা দেওয়া ডেটা অন্য ব্যবহারকারীরাও দেখতে পারবেন এবং ধীরে ধীরে এটি একটি বড় অনুবাদ সংগ্রহে রূপ নেবে, যা শিক্ষার্থী, গবেষক এবং ভাষাপ্রেমীদের জন্য অমূল্য সম্পদ হয়ে উঠবে। তাই বড় ডেটাবেস তৈরি করতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।
* এটি কোনো অটোমেশন ডেটাবেস বা মেশিন লার্নিং নয়, কারণ API কিংবা অন্যান্য প্রযুক্তি ব্যয়বহুল এবং এতে অনেক সীমাবদ্ধতা থাকে। আর এই মডেলগুলো সিলেটি ভাষার উপর ট্রেনিং প্রাপ্ত নয়, সিলেটি ভাষা আমাদের মতো শুধুমাত্র সিলেটি মানুষরাই ভালোমতো জানে। তাই মানুষের কাছ থেকে শব্দ কালেক্ট করাটাই সঠিক মনে করি। এখন বর্তমানে এটি কোনো ট্রান্সলেটর নয় — সম্পূর্ণটি ম্যানুয়াল ডেটাবেসে পরিচালিত। আমাদের লক্ষ্য হলো মানুষের শব্দ-বাক্য ডেটার মাধ্যমে একটি স্মার্ট ও কার্যকর ভাষা অনুবাদ সহায়ক তৈরি করা।
আপনি যদি একজন সিলেটি ভাষাভাষী, ভাষা শিখতে আগ্রহী, অথবা হারিয়ে যাওয়া ভাষাগুলোকে ধরে রাখতে চান — তাহলে এই উদ্যোগে আপনার অবদান রাখতে আমন্ত্রণ জানাই।
আসুন, আমরা সবাই মিলে সিলেটি ভাষা ও প্রমিত ভাষার মধ্যে একটি মেলবন্ধন তৈরি করি। কিন্তু দিন শেষে আমরা সবাই বাঙালি — সবারই ভাষা বাংলা।
"This app is powered by open-source code available at GitHub under the MIT License."